জয়পুরহাটে দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালক নিহত, স্ত্রী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহি দুলাভাই ও শ্যালক নিহত ও স্ত্রী আহত হয়েছেন।
সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের ‘খড়িকাটা’ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন খন্দকার (২৬) ও তার শ্যালক হারুঞ্জা গ্রামের ফেরদৌস হোসেন (১৩)। এঘটনায় আহত হয়েছেন ইমন খন্দকারের স্ত্রী সুরাইয়া বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নিহত ইমন খন্দকার তার বাড়ি থেকে স্ত্রী সুরাইয়া বেগম ও শ্যালক ফেরদৌসকে নিয়ে মোটর সাইকেল যোগে জেলার পাঁচবিবিতে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তারা ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের ‘খড়িকাটা’ নামক স্থানে পৌঁছুলে সেখানকার সড়কে শুকানোর জন্য বিছিয়ে রাখা অর্ধভেজা ধানের খড়ে মোটর সাইকেলের চাকা পিছলে (স্লিপ করে) তারা সকলেই সড়কের ওপর পড়ে যান। ঠিক ওই সময় পিছন থেকে আসা দ্রুতগামী একটি মিনি ট্রাক তাদের চাপা দেয়। এতে ইমন খন্দকারের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং তার শ্যালক ফেরদৌস ও স্ত্রী আহত হন। নিহত ইমনের লাশ ক্ষেতলাল থানায় নেয়া হয়। অন্যদিকে স্থানীয়রা গুরুতর আহত নিহত ইমনের শ্যালক ফেরদৌসকে উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং স্ত্রী সুরাইয়া বেগমকে নিকটবর্তী কালাই উপজেলা হাসপাতালে নিয়ে যাবার সময় জয়পুরহাটের জেনারেল হাসপাতালে পৌঁছার আগেই পথে শ্যালক ফেরদৌসের মৃত্যু হয়।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual5 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More
নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরচাকলা গ্রামে শুক্রবারের দুপুরটা অন্য দিনেরRead More



Comments are Closed