মণিরামপুরে গাছে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহি দুই যুবক নিহত হয়েছেন।
রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে মণিরামপুর উপজেলার তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন। পখে তালতলা এলাকায় সামনে থাকা অপর একটি মোটরসাইকেল ওভারটেক করার চেষ্টা করেন তারা। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন ।স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
যশোর জেনারল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, রক্তাক্ত অবস্থায় দুই ব্যক্তিকে নিয়ে আসে লোকজন। পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More
বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরেRead More



Comments are Closed