জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলং এলাকার পিয়াইন নদীর পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে পিয়াইন নদীর নাজিমগড় নৌকাঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘট্না ঘটে।
রাহি (১৬) চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে চট্টগ্রাম থেকে বন্ধুদের সাথে জাফলংয়ে বেড়াতে আসে রাহি। দুপুরের দিকে নাজিমগড় নৌকাঘাট এলাকায় অন্য বন্ধুদের সাথে সেও সাতার কাটতে নামে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয় একদল ডুবুরি তাঁর লাশ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Related News
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
Manual8 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতেRead More



Comments are Closed