এবার সুনামগঞ্জে কুরবানীর চামড়া সংগ্রহ না করার ঘোষণা!
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সুনামগঞ্জের কওমি মাদরাসাগুলো। কয়েক বছর ধরে চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ। এতে জেলায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা বলছেন- দ্রুত আলোচনা করে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। এর অধিকাংশ আসে কোরবানির পশু থেকে। আর এসব চামড়া সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের কওমি মাদ্রাসাগুলো।
সুনামগঞ্জে রয়েছে প্রায় চার শতাধিক কওমি মাদ্রাসা। প্রতিবছর এসব মাদ্রাসার শিক্ষার্থীরা কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে। পরে সেই চামড়া বিক্রির অর্থ জমা হয় মাদ্রাসার দরিদ্র তহবিলে।
এ বছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৫৩ হাজার ৪০১টি গরু। তবে বছরের পর বছর চামড়ার কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় এবার কোনো মাদ্রাসাই চামড়া সংগ্রহে আগ্রহ দেখাচ্ছে না।
মাদরাসাগুলোর কর্তৃপক্ষ বলছে, বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ করতে পরিবহন ও শ্রমিক বাবদ বড় অঙ্কের টাকা খরচ হয়। এসব ব্যয় মাদ্রাসার দরিদ্র তহবিল থেকেই বহন করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে।
তাদের এমন সিদ্ধান্তে এবার জেলায় কোরবানির চামড়া সংগ্রহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন- এখনো সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি। তবে দ্রুত আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
কুরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত এবং সংগ্রহ প্রক্রিয়া সচল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি মাদরাসাগুলোর।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed