সুনামগঞ্জে অজ্ঞাত নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবার পাশ থেকে অজ্ঞাত এক নারীর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) বিকেল ৪টার দিকে উপজলোর কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নাদামপুর গ্রামের পতিত জমির এক ডোবার পাশে ওই নারীর বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় স্কুলশিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
এ তথ্যটি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ওই নারীর মৃতদেহ বিবস্ত্র ছিল। বাম পায়ে ও ডান হাতের বেশ বেশকিছু অংশ ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; শিয়াল বা কুকুর দ্বারা এ ক্ষতি হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার নাম পরিচয় কারো জানা নেই।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed