শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ হোসেন (৫৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় অজয় হাজারার বসতবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয়রা পুকুরে এক ব্যক্তির পা ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহত মোহাম্মদ হোসেন কুমিল্লার লাকসাম থানার আলোকদিয়া ইউনিয়নের খোজারকলা গ্রামের মৃত শরবত আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ছোটবেলা থেকেই তিনি সিলেট অঞ্চলে বসবাস করতেন এবং শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় “হাসিম পাগলা” নামে পরিচিত ছিলেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করতেন বলেও জানান তিনি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মরদেহ উদ্ধারেরএ তথ্যটি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed