২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৫ জেলায় গত ২৪ ঘণ্টায় কমবেশি বৃষ্টি ঝরেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার।
শনিবার (২ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
এতে আরো বলা হয়েছে, সিলেটে ৭৫ মিলিমিটার, নীলফামারীর সৈয়দপুরে ৬১ মিলিমিটার, দিনাজপুরে ৫৮, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৭, কুড়িগ্রামের রাজারহাটে ৪৫, রাজশাহীতে ২৯, নীলফামারীর ডিমলায় ২০, বগুড়ায় ১৯, রংপুরে ১৫, নোয়াখালীর মাইজদিকোর্টে ১২, সিরাজগঞ্জের তাড়াশ ও কক্সবাজারের আমবাগানে ১১, চট্টগ্রামের ১০, সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও টাঙ্গাইলে ৯ মিলিমিটার, নারায়ণগঞ্জে ৮ মিলিমিটার, ঢাকা ও ফেনীতে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এ ছাড়া কুমিল্লা ও পটুয়াখালীর খেপুপাড়ায় ৩, চাঁদপুর ও কক্সবাজারে ১ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।
এদিকে আগামী ৪৮ ঘণ্টায় দেশের ৩ বিভাগে অতিভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, আগামী সোমবার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed