কমলগঞ্জে বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় বাপ দাদার আমল থেকে বসবাস করে আসছেন মহেব উল্লাসহ শতাধিক পরিবার। বনবিভাগের বিধি অনুযায়ী নিজ নিজ বাড়িতে শাক সবজি ও ফল ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন তারা। সম্প্রতি মহেব উল্লা ও তার ছেলের লাগানো শখের কমলা বাগান ও আনারস বাগানের কমলা ও আনারস গাছ কেটে মহেব উল্লা (৭৫) ও তার পরিবারের সদস্যদের মারধর করেন স্থানীয় বনপ্রহরীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরেজমিন ঘটনাস্থল কালেঞ্জি গ্রামে গিয়ে মহেব উল্লার ছেলে আলী হোসেন ও প্রতিবেশী ভিলেজারদের সাথে কথা বলে জানা যায়, মহেব উল্লা তাদের বাড়িতে ফল ফসল চাষাবাদের জন্য বিট কর্মকর্তাকে টাকা দিতে হয়। আনারস ও কমলা গাছ লাগানোর সময় তিনি মোটা অংকের টাকা নিয়েছেন।
গত বুধবার (২২ এপ্রিল) আরও টাকা দাবি করলে ভিলেজার মহেব উল্লার ছেলে আলী হোসেন অপারগতা প্রকাশ করেন। পরে বুধবার দুপুরে বিট কর্মকর্তার নির্দেশে বন প্রহরী শাহ আলম ও শাহীন আহমেদ জোর করে বেশ কয়েকটি কমলা গাছ ও আনারস গাছ কেটে ফেলেন। এ সময় বাধা দিতে গেলে মহেব উল্লা ও তার স্ত্রী আলেকজান বিবিকে মারধর করেন তারা। এ ঘটনায় আহত হন আলী হোসেনের স্ত্রী সালমা বেগম (৩০) ও তার মা-বাবা। তবে আহত অবস্থায় তার মা আলেকজান বিবি (৬০) ও বাবা মহেব উল্লা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ভিলেজাররা জানান, আদমপুর বন বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার আদমপুর বিটে যোগদান করার পর থেকে ভিলেজার ও এলাকাবাসীকে নানা ভাবে হয়রানি করছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে আদমপুর বন বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদারের মোবাইলে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed