কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও স্যানিটারি ইন্সপেক্টর দুলাল আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক বাবর, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবারসহ বিভিন্ন আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, বিভিন্ন পর্যায়ের স্বাস্থকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed