Main Menu

হবিগঞ্জে নিখোঁজের ৪ দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকার বাংলাটিলা লাইনে মনি মুন্ডা (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। তিনি গত ১৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় জসিম নামে এক চা শ্রমিক পাহাড়ি জঙ্গলের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও বাগান পঞ্চায়েতকে জানান। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।‎

মনি মুন্ডার বাড়ি সাতছড়ি চা বাগানের ৪নং পাইকপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাংলাটিলা লাইনে।

পারিবারিকভাবে জানা যায়, তার স্বামী দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী এবং তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Share





Related News

Comments are Closed