হবিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে জলাশয়ের পানিতে ডুবে জান্নাতুল ইসলাম রিমু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের অনন্তপুর এলাকার একটি জলাশয় থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিমু অনন্তপুর এলাকার রিকশাচালক আসকির মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে অনন্তপুর এলাকার একটি জলাশয়ের পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে রিমুর স্বজন মজনু মিয়া বলেন, “ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।”
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণিরRead More
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০Read More



Comments are Closed