হবিগঞ্জ সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সম্প্রতি ৫৫ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করেন।
বিজিবি সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপির টহলদল পৃথক দুইটি অভিযান চালায়। অভিযানে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে ফরেস্ট এলাকা ও গুইবিল সীমান্তসংলগ্ন স্থান থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত গরুগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
Related News
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, ১০ গ্রাম প্লাবিত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীরRead More
হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৯ শতাধিক পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদRead More



Comments are Closed