Main Menu

কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ির উদ্যোগে বুধবার (১৮ মার্চ) দুপুরে সুবিধাবঞ্চিত ৩০০ মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।

“দারিদ্রমুক্ত একটি সু-শৃংখল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় কুঞ্জবনে এসব বস্ত্র বিতরণ করা হয়।

Manual4 Ad Code

সুহাস-সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিকা দাস চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক পৌর কাউন্সিলরর স্বাগত কিশোর দাশ চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ দারিদ্রমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code