নবীগঞ্জে শাশুড়ি হত্যা, পুত্রবধূ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ঘটনায় পুত্রবধূ তামান্না আক্তারকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-৯ ও পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার মধ্যসমত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত রোববার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্যমত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬০) ওই এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, ফেরদৌসীর ছেলে প্রবাসে থাকায় তিনি পুত্রবধূ তামান্না আক্তারকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে শাশুড়ির সঙ্গে তামান্নার বিরোধ চলছিল। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে শিপন মিয়া নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, স্বর্ণালংকার ও টাকা লুটের পরিকল্পনা থেকে তামান্না আক্তার শিপন মিয়াকে বাড়িতে ঢুকতে সহায়তা করেন। ঘটনার রাতে শিপন মিয়া কয়েকজন সহযোগী নিয়ে বাড়িতে প্রবেশ করেন। পরে তারা ফেরদৌসী ইসলামকে হাত-পা বেঁধে মুখ চেপে ধরে এবং একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান তাঁরা।
ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
এরপর র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার ভোরে মধ্যমত এলাকা থেকে তামান্না আক্তারকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার পুত্রবধুকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed