সুনামগঞ্জে গঙ্গাস্নানে গিয়ে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে গিয়ে সুভাষ চন্দ্র দাস (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে যাদুকাটা নদীতে ইসকন মন্দির পাড়ে ঘটনাটি ঘটেছ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে দেশের বিভিন্ন প্রান্ত হতে হিন্দু সম্প্রদায়ের মানুষজন জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে গঙ্গাস্নানের জন্য প্রস্তুতি নেন। তবে মঙ্গলবার সকাল যাদুকাটা নদীতে স্নান সম্পূর্ণ করতে গিয়ে মানুষের ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুভাষ চন্দ্র দাস। পরে সেখানে লোকজন তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা থাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গঙ্গাস্নানে এসে সুভাষ চন্দ্র দাস নামে একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed