চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে বাড়ির ইটের দেওয়াল ধসে গেছে এবং টিনের চাল উড়ে গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জাম নিয়ে অবস্থান করছিল। ভোরে ককটেল প্রস্তুতের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন নিহত হন। তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ফাটাপাড়ার কালামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি। তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed