Main Menu

সুনামগঞ্জে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলায় মোট ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে।

Manual4 Ad Code

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-১ আসনে একজন, সুনামগঞ্জ-২ আসনে একজন, সুনামগঞ্জ-৪ আসনে দুজন এবং সুনামগঞ্জ-৫ আসনে তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Manual3 Ad Code

সুনামগঞ্জ-৩ আসনে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন— বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী (রিক্সা), স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি), খেলাফত মজলিস-এর প্রার্থী শেখ মুশতাক আহমদ (দেওয়াল ঘড়ি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল) এবং স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ (ফুটবল)।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নির্বাচনী আইন অনুযায়ী মোট প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পর কোনো প্রত্যাহার গ্রহণযোগ্য নয় বলেও তিনি জানান।

Manual1 Ad Code

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে মোট ১ লাখ ৬৪ হাজার ৩৯২ ভোট প্রদান করা হয়েছে। সে হিসাবে কোনো প্রার্থী ২০ হাজার ৫৪৯ ভোটের কম পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে।

Manual5 Ad Code

এ আসনে ৭ প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কয়ছর আহমেদ ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপর ৬ প্রার্থীর মধ্যে কেবল স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করেছেন। বাকি ৫ প্রার্থী এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code