টাঙ্গাইলে দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্বাধীন ও ফাহিম নামে দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌর শহরের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা শহরের ছোটকালিবাড়ি এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, রাতে শহর থেকে মোটরসাইকেল নিয়ে দুই যুবক বাড়ি ফিরছিলেন। এ সময় তারা শহরের বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
Related News
খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া দক্ষিণপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।Read More
নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল মিয়া (৪৫) নামে জেল পলাতক এক আসামীর মৃত্যুRead More



Comments are Closed