কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, গুলিতে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। নুর কামাল একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।
ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার (এডিআইজি) জানিয়েছেন, নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নুর কামাল আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এপিবিএন অধিনায়ক জানান, নিহত নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন এবং নিজের নামে বাহিনী গড়ে ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধ সংঘটন করছিলেন। রাতের সংঘর্ষের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাম্পের মধ্যে কয়েক মাস ধরে পরিবেশ কিছুটা শান্ত থাকলেও হঠাৎ আধিপত্য বিস্তারের ঘটনায় উত্তাপ সৃষ্টি হয়েছে। আশ্রিত রোহিঙ্গারা প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে।
ক্যাম্পের মাঝি আবুল কালাম বলেন, ‘রাতে হঠাৎ গুলিগুলির তীব্র আওয়াজে ব্লকে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা শান্তিতে থাকতে চাই, আশা করি প্রশাসন সন্ত্রাসী কার্যক্রম বন্ধে এগিয়ে আসবে।’
Related News
পদত্যাগের দাবীতে চুয়েটে ভিসির ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: পদত্যাগের দাবীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপকRead More
বান্দরবানে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে একটি পর্যটকবাহী চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদেRead More



Comments are Closed