মৌলভীবাজারে র্যাবের অভিযানে ৪টি এয়ারগান ও গুলি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামুদপুর এলাকায় একটি বাঁশঝাড় থেকে ৪টি এয়ারগান ও ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে র্যাব।
শনিবার (৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এসব এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে র্যাবের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। র্যাবের ধারণা, উদ্ধার হওয়া এয়ারগান ও গুলি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হতে পারে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed