মৌলভীবাজার-৪ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল
মৌলভীবাজার প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে নয়জন প্রার্থীর মধ্যে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা জালাল উদ্দীন আহমেদ জিপু এবং বিএনপি নেতা মুজিব পুত্র মূঈদ আশিক চিশতী। মনোনয়ন বাতিলের কারণ হিসাবে জানাযায়, একশতাংশ ভোটারের স্বাক্ষরে সমস্যার থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
অন্যদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী, বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু (স্বতন্ত্র), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিপ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
বিষয়টি নিশ্চিত করেন, জেলা প্রশাসক ও মৌলভীবাজার জেলা রিটানিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed