বুলডোজার দিয়ে আ.লীগ অফিস গুঁড়িয়ে দিল ছাত্রজনতা
বৈশাখী নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী নিহতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এ সময় বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিশাল মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্টে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সমাবেশ থেকে দেশের দুটি দৈনিক পত্রিকা বন্ধের ঘোষণা এবং রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে রাকসু, ইসলামী ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেয়। পরে ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’র ব্যানারে মিছিল নিয়ে রাত সাড়ে ১১টার দিকে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে জড়ো হন। সেখানে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানের সঙ্গে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের অফিস গুড়িয়ে দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে রাকসু ভিপি ও রাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর ভিপি সালাহউদ্দিন আম্মার, রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বক্তব্য দেন।
এ সময় শিক্ষার্থীরা ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ সহ আওয়ামী লীগ ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। তারা অবিলম্বে হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed