দোয়ারাবাজারে ধানবোঝাই টমটম উল্টে চালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধানবোঝাই অটোরিক্সা (টমটম) উল্টে প্রাণ গেল চালক জুলহাস মিয়ার (৩৫)।
নিহত জুলহাস মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত হযরত আলীর পুত্র।
মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বগুলাবাজার ইউনিয়নের যোগীপাড়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুলাবাজার- বাংলাবাজার হয়ে পেকপাড়া যাওয়ার পথে যোগীপাড়া এলাকায় নিজাম উদ্দিনের বাড়ির দক্ষিণ পাশে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে বস্তাভর্তি ধানবোঝাই অটোরিক্সাটি সড়কের পাশের নিচু জমিতে পড়ে উল্টে যায়। এসময় দৌড়ে এসে স্থানীয়রা গাড়ির নিচ থেকে চালক জুলহাস মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১২টা ২০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed