৩২ ঘণ্টা পর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: টানা ৩২ ঘণ্টা চেষ্টার পর অবশেষে খুঁজে পাওয়া গেছে রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে নিখোঁজ হওয়া শিশু সাজিদকে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ২ মিনিটে তাকে মাটির নিচে ৪০ ফুট গভীর একটি গর্ত থেকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশুটিকে উদ্ধারের পরপরই চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাবো।
এর আগে, রাত পৌনে ৯টার দিকে উদ্ধারকারী দল বালতি নিয়ে গর্তের গভীরে নামে।
প্রসঙ্গত, গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে বুধবার দুপুরে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়।
Related News
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক চালকসহ তিনজনRead More
পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ নেতাকর্মী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবারRead More



Comments are Closed