বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে মোস্তফা সর্দার (৫৫)। তিনি পেশায় চালকল ব্যবসায়ী। অপরজন হলেন পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক।
থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে তেঁতুলতলী এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Related News
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক চালকসহ তিনজনRead More
পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ নেতাকর্মী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবারRead More



Comments are Closed