Main Menu

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হাসিনা আক্তার বুলু (২২) নামের এক গৃহবধূর মরদেহ ২ দিন পর ভেসে উঠেছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর এলাকার কুশিয়ারা নদীতে ওই গৃহবধূর মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

নিখোঁজ ওই গৃহবধূ রানীনগর গ্রামের তামিম মিয়ার স্ত্রী এবং তিনি দুই সন্তানের জননী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ আসার পর মরদেহটি নদী থেকে তোলা হবে।

উল্লেখ্য, গত সোমবার দুপুর ১টার দিকে ওই গৃহবধূ বসতবাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে ডুবে যান। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে ওই গৃহবধূকে উদ্ধার চেষ্টা করেও খোঁজ পায়নি।

Share





Related News

Comments are Closed