কিশোরগঞ্জ থেকে অপহৃত কিশোরী মাধবপুরে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মিথ্যা প্রলোভন দেখিয়ে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রনি মিয়া (২২) কে। অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে র্যাব-৯ ও র্যাব-১৪ একদল সদস্য যৌথভাবে অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর থানার পানিহাতা এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও রনিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাবের গণমাধ্যম শাখা।
রনি মাধবপুর থানার পানিহাতা গ্রামের খোর্শেদ আলমের ছেলে।
র্যাব জানায়, গত ৫ আগস্ট রনি ও তার লোকজন কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার ওই কিশোরীর বাড়িতে ঢুকে এবং কৌশলে তাকে অপহরণ করে রাজধানী ঢাকায় নিয়ে যায়।
এরপর ওই কিশোরী তার পিতাকে ফোন দিয়ে জানায় তাকে ঢাকা থেকে মাধবপুর নিয়ে আসা হয়েছে। রনি তাকে ধর্ষণ করেছে বলেও জানায় কিশোরীটি।
এরপর তার পিতা বাদি হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করে এবং ধর্ষককে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।
তাদের দুজনকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed