সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় জিরা ও ধান জব্দ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় পণ্যবাহী একটি ট্রাকও জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন— মো. তাজ শেখ (২৫), রবি দত্ত (২৬) ও মো. শাহান আলম (২২)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসমপি) অতিরিক্ত উপপুলিশ কর্মকর্তা (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, খুলনা-মেট্রো-ট-১১-২৩৬৩ নম্বরের ট্রাকটিতে মোট ৯৫ বস্তায় ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা ও ৭৫ বস্তায় কাঁচা ধান পাওয়া যায়। এ সময় পণ্য পরিবহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্রাক থানায় নিয়ে যাওয়া হয়।
জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা এবং ধানের মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে বিজ্ঞুপ্তিতে উল্লেখ করে পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপপুলিশ কর্মকর্তা (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed