প্রাথমিকে শনিবারের ছুটি বাতিল, শীতকালীন ছুটিও স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে শীতকালীন ছুটিসহ নির্ধারিত ছুটি স্থগিত করে এ সময়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৫’ সম্পন্ন হয়নি, সেসব প্রতিষ্ঠানে ১১–১৫ ডিসেম্বরের মধ্যে (শুক্রবার ও শনিবার বাদে ৩ দিন) পরীক্ষা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে শিক্ষকদের আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত হওয়ায় ছুটি বাতিল করে বিদ্যালয়গুলোকে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়।
পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত ছুটি থাকবে না বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed