হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় ট্রাকচাপায় সুজিনা আক্তার (২০) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজিনা আক্তার হবিগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর পৈল ইউনিয়নের পৈল নাজিরপুর গ্রামের মো. মানিক মিয়ার মেয়ে।
হবিগঞ্জ সদর থানা-পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ট-২০-১৭২৮ নম্বরের একটি ট্রাক পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় সুজিনাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed