দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। সকালে ঘন কুয়াশা আর বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা ভেদ করে সূর্যের আলো উদয় হওয়াতে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূতি হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের তীব্র নিম্ন তাপমাত্রা।
মৌলভীবাজার জেলা চা বাগান, হাওর ও পাহাড় বেষ্ঠিত এলাকা হওয়াতে ভোরবেলা থেকেই কুয়াশার চাদর, শিশিরে ভেজা প্রকৃতি ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে শীত আরও তীব্র হয়ে উঠছে। বিশেষ করে চা শ্রমিক অধ্যুষিত এলাকা শ্রীমঙ্গল স্টেশন ফুটপাতে শীতের পোশাকের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো।
এদিকে নতুন ধান ঘরে ওঠার সঙ্গে সঙ্গে জেলায় নবান্নের আনন্দ বইছে। গোলার নতুন ধানের সুবাস আর বিভিন্ন ধরনের পিঠা-পুলিতে গ্রামীণ জনপদে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামলেই শহরের অলিগলিতে পিঠার দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ভোজনরসিকরা। তীব্র শীতের মাঝেও জীবিকার টানে সকাল থেকেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। চা বাগানের শ্রমিক ও ভ্যানচালক ও রিকশাচালকরা।
রিকশা চালক ওসমান, কৃষক আকরম আলীর ভাষ্য, রোদের দেখা মেলায় সকালবেলার স্বস্তিদায়কভাবে কাজ করতে পারছি । অপর দিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, সর্দি-কাশি ও হাঁপানির মতো ঠান্ডাজনিত রোগ বাড়ছে শিশু ও বয়স্কদের মধ্যে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানান, সকাল ৯টায় এবং ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৫ ডিগ্রি
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed