Main Menu

ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ত্রুটি মেরামত সম্ভব হয়নি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে বলেন- প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে পড়ে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে রওনা দিয়েছে। সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।

তিনি আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত বা পরিবর্তন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানায়, ইঞ্জিন বিকলের কারণে ট্রেন থেমে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। কেউ কেউ শিশু ও বয়স্কদের নিয়ে অনিশ্চয়তায় অপেক্ষা করছেন।

Share





Related News

Comments are Closed