বগুড়ায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টা পাড়া ইউনিয়নের খলিশা কান্দি গ্রামে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন মা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
এর আগে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার খৈলশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খলিসা কান্দি দহপাড়া গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর সদস্য শাহাদাত হোসেন কাজল এর স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) দুই সন্তান সাইফ (৭) ও সাইফা (৫) কে নিয়ে নিজ বাড়িতে বাস করতেন। পারিবারিক অশান্তির কারণে সোমবার রাতে কোনো এক সময় নিজ ঘরে দুই সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর সাদিয়া ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ সকাল ৯টার দিকে প্রতিবেশীরা ঘটনা জানতে পারলে পুলিশে খবর দেন। পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার সঠিক কারণ প্রতিবেশীরা বলতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed