সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহফুজ মিয়া (২২) নামে এক যুবক নিহত ও ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেচিশেউড়া গ্রামের বাসিন্দা এবং মকবুল হোসেনের ছেলে।
দুর্ঘটনায় আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে দুজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেট কারটি যাত্রীদের নিয়ে ওসমানী বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি সিলেট নগরীরর দিকে আসার পথে মালনিছড়া চা বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়েন যাত্রীরা। এতে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মাহফুজকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
Related News
সিলেটে ১৭০ বস্তা ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরে ট্রাফিক দায়িত্ব পালনের সময় একটি কাভার্ড ভ্যানRead More
সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখারRead More



Comments are Closed