হবিগঞ্জে পাথর-বালুবোঝাই ট্রাক থেকে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। পাথর ও বালুবোঝাই ৫টি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ কসমেটিক্স, ক্রীম-লোশন, জিরা, চকলেট ও ব্লেড উদ্ধার করা হয়।
৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে।
তিনি বলেন, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কটি চোরাকারবারীরা চোরাচালানের কাজে ব্যবহার করছিল। বিজিবি গোয়েন্দা তৎপরতা এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এসব চোরাচালান প্রতিহত করছে।
তিনি আরও জানান, চলতি মাসে বিভিন্ন অভিযানে প্রায় ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ অভিযানকালে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিজিবি এই ধরনের চোরাচালান রোধে আরও কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং জনগণকে নিরাপদ রাখার দায়িত্ব পালনে তৎপর রয়েছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed