শাবিতে ভোটার তালিকায় মেয়েদের হলে ছেলেদের নাম!
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তবে তালিকায় ছেলে শিক্ষার্থীদের হলে অনেক নারী শিক্ষার্থীর নাম এবং নারী শিক্ষার্থীদের হলে কিছু ছেলে শিক্ষার্থীর নাম থাকার বিষয়টি সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
এ ঘটনায় শিক্ষার্থীরা হাস্যরসাত্মক মিম তৈরি করছেন এবং অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ সাংবাদিকদের বলেন, “এটি একটি টেকনিক্যাল সমস্যা। আমরা রেজিস্টার দপ্তর থেকে শিক্ষার্থীদের লিস্ট নিয়েছি। সম্ভবত সেখানে ত্রুটি ছিল। আমরা সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। আগামী রবিবার (২৩ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।”
নির্বাচন পরিচালনার স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ত্রুটি দ্রুত সমাধানের চেষ্টা করছে।
Related News
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More



Comments are Closed