হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানিতে ডুবে সূর্য বিশ্বাস (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সূর্য ওই গ্রামের জুটন বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় সূর্যকে উদ্ধার করা হয়।
তাকে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed