জৈন্তাপুরে ফুটবল খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নাইট মিনিবার ফুটবল খেলার সময় অসাবধানতাবশত গাছের সাথে মুখমণ্ডলে আঘাত পেয়ে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ইমন আহমেদ (১৬) উপজেলার দরবস্ত ইউনিয়নের ওয়ার্ডের লক্ষিপ্রসাদ (কান্দিগ্রাম) এলাকার আনছারুল হকের ছেলে এবং আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির পরীক্ষার্থী ছিল।
আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদ জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে স্থানীয় মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে ইমন খেলায় অংশ নেন। খেলাকালীন সময়ে অসাবধানতাবশত মাঠের নিকটে থাকা একটি গাছের কাটা অংশের সাথে তার মুখমণ্ডল ও মাথার স্পর্শকাতর অংশে আঘাত লাগে।
প্রাথমিকভাবে ইমন স্বাভাবিক অবস্থায় ছিলেন। খেলার বিরতির সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কান থেকে রক্ত বের হতে থাকে। স্থানীয়রা তাকে চতুল বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাত ৪ টায় ইমন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইমনের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো উপজেলায় নেমে আসে শোকের ছায়া। সহপাঠী, ক্রীড়ামোদী ও স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানান।
নিহত ইমনের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয়ে তাকে দাফন করা হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed