Main Menu

সিলেটে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ভারতীয় চোরাচালান পণ্যের বিশাল চালানসহ নোমান মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার হেফাজত থেকে ৬০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোররাত ৪টার দিকে দাক্ষণ সুরমা থানাধীন লালাবাজারের সাতমাইল গ্রামের রানা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানাপুলিশ।

নোমান ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের জিনোদপুর গ্রামের মিজানুর রহমান ও খোরশেদা বেগমের ছেলে। বর্তমানে তিনি লালাবাজারের সাতমাইল গ্রামে থাকেন।

তার হেফাজত থেকে পুলিশ ৭ লাখ ২০ হজার টাকার ভারতীয় শাড়ী, ১৮ লাখ ৩৮ হাজার টাকার ফেয়ারনেস বিউটি ফেসওয়াস, ২৫ লাখ ২০ হাজার টাকার বেটনোবেট ক্রিম ও ৯ লাখ ৯০০ টাকার ক্লপ জি ক্রিম জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমায় থানায় মামলা (নং ৮/ ১৪/১১/২৫) দায়ের করে নোমানকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed