Main Menu

খাগড়াছড়িতে বজ্রপাতে ২৩ দোকান পুড়ে ছাই

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মহালছড়িতে আগুনে পুড়ে গেছে অন্তত ২৩টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহালছড়ি বাজারে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান, আগুন লাগার সময়ে বাজারের সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে কাঁচা দোকানঘরে বজ্রপাত থেকে আগুন লাগতে পারে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ৫ ঘণ্টার বেশি সময় লাগে। তবে অগ্নিকাণ্ডের সময় ভারি বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।

Manual4 Ad Code

ব্যবসায়ীদের ধারণা- আগুনে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code