গাজীপুরে ৭টি ঝুট গুদাম আগুনে পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ বাবুর্চি মোড় এলাকায় আগুন লেগে সাতটি ঝুট গুদাম পুড়ে গেছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমবাগ বাবুর্চি মোড় এলাকায় আব্দুল বাহার, আকুল, ওয়াসিম, সাকুয়াত, জিহাদুর, সবেত আলী ও নূর শাহীনের পাশাপাশি সাতটি ঝুট গুদাম রয়েছে। সকালে প্রথমে নূর শাহীনের ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা আগুন দেখে চিৎকার শুরু করে। পরে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। এর মধ্যে আশেপাশের সাতটি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ধারণা করা হচ্ছে, কেউ শত্রুতার জের ধরে ঝুটগুদামে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে টিনশেডের সাতটি ঝুট গুদাম ও মালামাল পুড়ে গেছে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আগুনের সাতটি ঝুট গুদাম পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা। ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে কেউ ঝুট গুদামে আগুন ধরিয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি, তদন্তের পর তা বলা যাবে।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed