Main Menu

ধর্মপাশায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাইকুরাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—পাইকুরাটি গ্রামের আলম মিয়ার ছেলে সাকিন মিয়া (৩) ও সাবিকুল মিয়ার মেয়ে নওশীন আক্তার (৫)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। শিশু দুজনকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে ডোবা থেকে সাকিনের মরদেহ এবং সন্ধ্যা ৬টার দিকে নওশীনের মরদেহ উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed