Main Menu

বিয়ানীবাজারে পলিথিনের কারখানা থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে একটি পলিথিনের কারখানা থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে মো: আবু তাহের (৬০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত মো: আবু তাহের এর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। তিনি বিয়ানীবাজার পৌরশহরে প্রায় ৩০ বছর থেকে বসবাস করেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, পৌর শহরের আজির মার্কেটের কাছে লন্ডন ম্যানশনের ৫ তলা বাসার নীচতলায় তিনি পলিথিন এবং প্যাকটজাত পণ্যের কারখানা পরিচালনা করতেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাসা থেকে বের হয়ে কারখানায় ঢুকেন তিনি। দুপুরে খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জানান, পারিবারিক বিরোধ অথবা টাকা-পয়সা সংক্রান্ত লেনদেনের কারনে ওই ব্যক্তি আত্মহত্যা করতে পারেন। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।

Share





Related News

Comments are Closed