Main Menu

২৭৫ কোটি টাকা আত্মসাৎ, ৯ বিদেশি নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পুঁজিবাজারে কোম্পানিকে তালিকাভুক্ত করতে ভুয়া কাগজ দাখিলের মাধ্যমে ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকায়, বিদেশি ৯ নাগরিকসহ ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

নিষেধাজ্ঞা পাওয়া বাংলাদেশি হলেন এফএআর গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক। আর ৯ জন বিদেশি হলেন সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, মিসেস শিয়াও লিউ ই চি, ম্যাডাম চুক কোয়ান, ম্যাডাম শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, ম্যাডাম হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে এবং মিস্টার সুং ওয়ে মিন।

Manual6 Ad Code

দুদকের আবেদনে বলা হয়, এফএআর গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ফারুক এবং বিদেশি কোম্পানি ‘রিং শাইন টেক্সটাইল লি.’ (ডিইপিজেড)-এর ওয়াকিং ক্যাপিটাল না থাকা সত্ত্বেও কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য ভুয়া শেয়ার হোল্ডার ও সব ধরনের কাগজপত্র ফেবরিকেটেড করে শেয়ারবাজারের আইপিওতে অন্তর্ভুক্ত করে ২৭৫ কোটি টাকার সংঘবদ্ধ আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাৎ করেছেন। আবদুল কাদের ফারুক জালিয়াতি করে অর্জিত অর্থের ৪০/৬০ শতাংশের বিনিময়ে ওই কোম্পানির সঙ্গে এমওইউ স্বাক্ষর করে। অভিযোগটি দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ে অনুসন্ধানাধীন রয়েছে।

এদিন অনুসন্ধানকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আব্দুল কাদের ফারুকসহ ওই কোম্পানির বিদেশি চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ মোট ১০ জনের বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code