হবিগঞ্জে নিখোঁজের এক দিন পর হাওরে মিললো বীর মুক্তিযোদ্ধার মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের এক দিন পর শৌলাগড় হাওরের একটি জলাশয় থেকে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চরগাঁও এলাকার শৌলাগড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ (৭০) ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রমেশ দাশের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ অক্টোবর বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মানিক লাল দাশ। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা হাওরের জলাশয়ে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘নিখোঁজের এক দিন পর শৌলাগড় হাওর থেকে মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed