চুনারুঘাটে বিয়ে বাড়িতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো- উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামীমা আক্তার (১২) ও মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়- ওই শিশুর অভিভাবকরা চানপুর চা-বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। আজ ছিল বিয়ের দিন। বাড়ির এক পাশে বিয়ের বাড়ির আয়োজন চললেও শিশুরা খেলতে খেলতে পকুর পাড়ে গিয়ে গোসল করার জন্য পানিতে নেমে যায়।
আর এতে করে একে একে তিন শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
Related News
চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে রানীগাঁও ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক যুবকRead More
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More



Comments are Closed