সিলেটে ভারতীয় চোরাচালানের পণ্যসহ গ্রেফতার ৪
ডেস্ক রিপোর্ট: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ টাকার ভারতীয় চোরাচালানের মালামালসহ তিনটি সিএনজি অটোরিকশা ও চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (নিঃ) অর্জুন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন কালাগুল চা বাগানের মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মুসা মিয়ার মুদি দোকানের সামনে সাহেববাজার-শাহপরানগামী সড়কের ওপর থেকে তিনটি সিএনজি ও ভারতীয় মালামালসহ চারজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঘোষগাতি, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জের বাদশা চাকলদারের পুত্র হারুন চাকলদার (২৮) — বর্তমানে কদমতলী (হানিফ কাউন্টারের পিছনে বডিং), দক্ষিণ সুরমা, সিলেট, মেজরটিলা ইসলামপুর কলোনীর মৃত আঃ রউফের পুত্র মো. জাহাঙ্গীর হোসেন (৩৫), একই এলাকার মতিন মিয়ার পুত্র রজব আলী (২৬), পেশায় ড্রাইভার, মির্জাপুর, চুনারুঘাট, হবিগঞ্জের মৃত মশব আলীর পুত্র মো. জাহিদ মিয়া (৩৭) — বর্তমানে মেজরটিলা মুকিরপাড়া (জমসেদ লন্ডনীর বাসা), শাহপরাণ (রহঃ), সিলেট।
অভিযানকালে ৩টি সিএনজি অটোরিকশা থেকে ২৬টি কম্বল, কিটক্যাট চকলেট ৩ হাজার ৭৭০ পিস, খালি প্যাকেট ভর্তি ১টি বস্তা ও মেনটস রেইনবো ১ হাজার ৪২৫ পিস। সব মিলিয়ে উদ্ধারকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা। জব্দ তালিকা মূলে মালামালগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed