মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরগাগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ বছর বয়সী রায়হান মিয়া ইন্টারনেট লাইনের কাজ করার জন্য একটি দোকানের টিনের চালে ওঠেন। ওই সময় অসাবধানতাবশত একটি ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রায়হান মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোতালেব মিয়ার ছেলে।
মাধবপুর থানার এসআই পনুয়েল নিহতের লাশ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed