মঙ্গলবার শামসুদ্দিন হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৭ অক্টোবর) সিলেট জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প।
জেলা প্রশাসন সূত্র সোমবার (৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়- আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হবে। র্যালির পরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিশ্ব প্রবীণ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া মঙ্গলবার সকাল ৯টা থেকে সিলেট ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১ অক্টোবর ছিলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। কিন্তু এ দিন সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে সিলেটে দিবসটি মঙ্গলবার পালিত হবে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed