কমলগঞ্জে ৬ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০পর্যন্ত ৬ শতাধিক রোগীকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় ৬০ জন বাছাই করা ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া প্রায় ৬ শতাধিক জন রোগীকে বিনামূল্যে চশমা ও ঔষধ দেওয়া হয়।
মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শামসুজ্জামান চৌধুরী রাহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্ট ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল, কমলগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গবেষক ও ট্রাস্টের সদস্য সচিব আহমদ সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এসময় চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ইমরান আহমদ, রুহুল আমীন, আব্দুল হান্নান প্রমুখ।
মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্ট ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল বলেন “বিদ্যালয় শুরুর পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেসসহ বিভিন্ন উপকরণের ব্যায় বহন করছি, সাথে চিকিৎসা সেবা। যা আগামীতেও অব্যাহত থাকবে।”
Related News
কমলগঞ্জের সাংবাদিক শাব্বির এলাহীর মায়ের ইন্তেকাল
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যানRead More
শ্রীমঙ্গলে ৫দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন এন বরুনা মাদ্রাসা মোঃ মাহদি হাসানRead More



Comments are Closed